বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সের সামনে আগুন দেওয়া হয়। পরে তা বক্সে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেই আগুন বক্সে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার সকালে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুলিশ বক্সে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুরাদপুরে উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন জ্বলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025