বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

এ সময় পররাষ্ট্র সচিব কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধিকতর বৃত্তির সুযোগের ওপর জোর দেন।

রাষ্ট্রদূত জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর করার জন্য গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র সচিব চীনের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন এবং একটি টেকসই প্রত্যাবাসন সহজতর করতে আরও সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025