বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

পাটুরিয়া-আরিচা নৌপথে ঘন কুয়াশায় ৩ ফেরি আটকা

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে মধ্যরাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায় এবং মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে বনলতা, বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়ে।  পরে সেগুলো সেখানে নোঙর করে রাখা হয়।

মধ্যরাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া, যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার পরিমাণ বাড়ায় মাঝ নদীতে শাহ আলী ও কিষানী নামের দুটি ফেরি আটকা পড়ে এবং পরে মধ্যরাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির চৌধুরী ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে কুয়াশার পরিমাণ কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025