শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতের আসল কর্তা কি আম্বানি: প্রশ্ন ইলন মাস্কের ফ্যাসিবাদী আমলে খাতায় না লিখলেও পাসের নির্দেশ দেওয়া হয়েছিল: রিজভী পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: স্থানীয় সরকারমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল :রুহুল কবীর রিজভী

হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

মানিকগঞ্জের হরিরামপুরে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে ইয়ারদ্দি বেপারী (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়কের কচুয়ার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারদ্দি বেপারী উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের দানেজ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় কচুয়ার মোড় এলাকায় একটি দ্রুতগামী ইজিবাইকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইয়ারদ্দি বেপারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে পরিবারের লোকজন এসে জানান, তাদের কোনো অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025