সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সেনাপ্রধান কর্তৃক কক্সবাজার এরিয়া পরিদর্শন এবং মেরিন ড্রাইভ রেইস পুরস্কার প্রদান

কক্সবাজারে মেরিন ড্রাইভ রেইস-২০২৫ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘RIDE FOR GLORY’ এই বার্তাকে ধারণ করে শুক্রবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিন প্রথমবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে মেরিন ড্রাইভ রেইস-২০২৫ (সাইক্লিং প্রতিযোগিতা) আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।

 

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল ফাতেমা খাতুন (বাংলাদেশ সেনাবাহিনী) ও মিজানুর রহমান। এ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে Laura Turrini (ব্রাজিল) ও সৈয়দ মুবিন। এছাড়াও, নারী-পুরুষ উভয় ক্যাটাগরির (১৩-৪৪ বছর বয়সী) প্রথম ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এর অভিজ্ঞ বিচারক মন্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন। মেরিন ড্রাইভ রেইস-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজার এর ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে। উল্লেখ্য, কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে গতকাল (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সেনাবাহিনী প্রধান ট্রাস্ট ব্যাংক কর্তৃক আয়োজিত ‘কর্পোরেট নাইট- ২০২৫’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025