বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর সকাল ১০টায় স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ। ৭ নভেম্বর উপলক্ষে সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো, ৭ নভেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে র‍্যালিতে অংশগ্রহণ।

পরদিন ৮ নভেম্বর সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলায় আলোচনা সভা, একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025