বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবিতে শিশু উৎসব

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু উৎসব ও জুলাই-আগস্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই উৎসব আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সঞ্চালনায় করেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

অনুষ্ঠানে মাহদি আমিন শিশুদের বিকাশে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমরা চাই আমাদের শিশুরা বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখবে। সেটা হতে পরে জাপানিজ, ফরাসি কিংবা অন্য যে কোনো ভাষা। এর মাধ্যমে তারা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠবে।

মাহদি আমিন বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় শিশুদের জোর করে পড়াশোনা করানো হয়। তারা কেউ আনন্দ নিয়ে পড়ে না। আমাদের নেতা বলেছেন- বিএনপি ক্ষমতায় আসলে ক্লাস সিক্স থেকে আমরা একটি নতুন সাবজেক্ট যুক্ত করবো। যেটার নামই হবে লার্নিং উইথ হ্যাপিনেস।

সভাপতির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না আমন্ত্রিত অতিথি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও অভিভাবক, বিচারকসহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025