শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

হয় শাপলা দেবে, নাহয় আইনি ব্যাখ্যা দিতে হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে। এনসিপি বিশ্বাস করে জনগণের স্বার্থ মানেই দেশের স্বার্থ। জুলাই সনদে যার প্রতিফলন জনগণ দেখেছে। আমার যখন দেখেছি, এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল, সেই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেখি না।

কীভাবে হবে যখন আমরা কোনো সঠিক ক্লিয়ারেন্স পাই না। তখন আমরা আমাদের জায়গা থেকে দায়সারা সনদে স্বাক্ষর করিনি। ’সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দলীয়ভাবে কিছু চাইনি।

আমরা জুলাই সনদ বাস্তবায়নে রোডম্যাপ চাই, নিশ্চয়তা চাই। সেটা যখন আমরা দেখিনি। আমরা শুধু নির্বাচনে যাব, কয়েকটা আসন পাব, সেটাকে সামনে রেখে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না। কারণ, এটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীত।
আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাইনি।শাপলা প্রতীক বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এই ধরনের লড়াই করতে হবে এতকিছুর বিরুদ্ধে, এটা খুবই অপ্রত্যাশিত। আইনিভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই। আমাদের স্পষ্ট অবস্থান, যেহেতু আইনি বাধা নেই, আমাদেরকে তারা হয় শাপলা দেবে, নাহয় কেন শাপলা দেবে না, তার আইনি ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনিভাবে ও রাজনৈতিকভাবে রাজপথে লড়াই করব।

এর আগে, সকাল ১০টায় তিনি জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে সমন্বয় সভা করেন। এ সময় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও বগুড়া অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদীসহ দলটির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025