রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রতীক বাছাইয়ে আজই এনসিপির শেষ দিন

নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে প্রতীক বাছাইয়ে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য শেষ দিন। এই সুযোগ কাজে না লাগালে সংস্থাটি তার সিদ্ধান্ত অনুযায়ী দলটিকে প্রতীক দেবে।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এমন মন্তব্য করেছেন। তবে রবিবার ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

ইসি সচিব বলেছেন, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক সম্পর্কে জানাতে হবে। নয়তো স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। বিধিমালায় প্রতীক হিসেবে শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে মনে করে কমিশন।

উল্লেখ্য, এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি।

তবে দলটি বলছে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025