রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি আজ অংশগ্রহণ না করলেও পরে অংশগ্রহণ করার সুযোগ আছে। তাদের যে ডিমান্ডগুলো আছে এগুলো সরকার বিবেচনা করবে। যদি তাদের সঙ্গে সমঝোতায় আসা যায়, তাহলে তারা স্বাক্ষর করবে এবং এটা বলা আছে যারা স্বাক্ষর করতে পারবেন না, তারা পরবর্তী সময়ে স্বাক্ষর করতে পারবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকার ‘সাভার বন বিহারে’ বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এ দেশ আমার, এ দেশ আমাদের। আমরা এদেশের ক্রুশিয়াল মোমেন্টে, অত্যন্ত জটিল সময়, কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছি। যখন আমাদের পলিটিক্যাল স্ট্যাবলিটি ছিল না, সাস্টেইনেবল ইকোনমি ছিল না,  ‘ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একবারেই ছিল না, পুলিশ তখন মাঠে নেই, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, এরকম সময়ে আমরা দায়িত্ব নিয়ে ১৫ মাস অতিক্রম করেছি।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অনেক চেষ্টা করেছি, আমরা রাতদিন পরিশ্রম করছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই।

আমরা গৌরবের অংশীদার হতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025