রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

এই ঐক্যের সুর নিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব’- ‘আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম

জুলাই সনদে স্বাক্ষর করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতার যুগ থেকে সভ্যতায় এলাম।

তিনি বলেন, এই সভ্যতা কাগজেই নয় কাজের মাধ্যমে এখন আমাদের প্রমাণ করতে হবে।

আজ শুক্রবার বিকাল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন তিনি। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, যেটা আজকে করলাম তরুণদের জানিয়ে দেওয়ার জন্য সেটি পাঠ্যপুস্তকে থাকবে। যাতে নতুন প্রজন্ম জানতে পারে আমরা কীভাবে ঐকমত্যে পৌঁছেছি।

তিনি বলেন, এই রাজনৈতিক দলগুলোর নাম (যে দলগুলো স্বাক্ষর করেছে) ইতিহাসে লেখা থাকবে। আজকের দিনটি একটি মহান দিন। শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য এটি উদাহরণ হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, বহু জায়গায় সেটা (জুলাই সনদ) পাঠ্যপুস্তকে থাকবে।

ক্লাস রুমে আলোচনা হবে। রাজনীতিবিদদের মধ্যে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে—কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কী বললো, আমরা কী চাই। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে সেটা সম্ভব কি না। যে উদাহরণ আমাদের দেশের রাজনীতিবিদরা সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে।ড. ইউনূস বলেন, আমরা সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলব।

আমরা একটা মহান জাতি। সেটা নিজেদের মধ্যে অনুভব করতে হবে।তিনি বলেন, আমরা আজ যে ঐক্যের সুর বাজালাম এই সুর নিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025