রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে বসে সনদ করার আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে দলগুলোর বসে একটি সম্মিলিত সনদ প্রণয়ন করা উচিত।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ যে সনদ স্বাক্ষর হলো, তা অনেক দেশকে অনুপ্রাণিত করবে।

আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিশ্বের অনেক দেশ এটি থেকে শিখতে আসবে। আজ আমরা একটি উদাহরণ তৈরি করেছি এ রকম আরও উদাহরণ তৈরি করা সম্ভব। ’তিনি আরও বলেন, ‘আমরা আজ এখানে যে ঐক্যের সুর বাজিয়েছি, সেই সুর নিয়েই নির্বাচনের পথে এগোতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবে চাই এই ঐক্য বজায় থাকুক।

সেজন্য রাজনৈতিক নেতাদের একসঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত একটি সনদ তৈরি করা জরুরি। ’নির্বাচনের পদ্ধতি ও গ্রহণযোগ্যতা নিয়ে ড. ইউনূস বলেন,‘যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে। তাহলে লাভ কী হলো?’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025