শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপির

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকালে ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার।

এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ফেসবুকে এনসিপির মিডিয়া গ্রুপে এ ঘোষণা দেওয়া হয়েছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না। এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি।

তাই আইনি ভিত্তির আগে এই ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্রের’ মত আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তর হবে। তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে। আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরবো। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025