সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য

 

‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

মোহাম্মাদ আবদুল মতিন: অস্ট্রেলিয়ায় ইসলামি শিক্ষা ও নবীপ্রেম জাগানোর এক অনন্য উদ্যোগ হিসেবে শুরু হতে যাচ্ছে জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতা ২০২৫ (National Seerah Quiz Competition 2025)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করেছে দেশটির সুপরিচিত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল তাযকিরাহ ইনস্টিটিউট (Al Tadhkirah Institute)।

ইতোমধ্যেই অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, যা ইসলামি জ্ঞানচর্চার প্রতি তরুণ প্রজন্মের গভীর আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন আয়োজকেরা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৫
নিবন্ধন লিংক: www.altadhkirah.org.au/nsqc25

প্রতিযোগিতার তারিখ ও ধরন:
এই প্রতিযোগিতা শুরু হবে ২৫ অক্টোবর (শনিবার) দুপুর ২টা (AEDT)-এ। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যাতে অস্ট্রেলিয়ার সব রাজ্যের শিক্ষার্থীরা অনলাইনে একসঙ্গে অংশ নিতে পারে।

পুরো কুইজটি পরিচালিত হবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Kahoot-এর মাধ্যমে, যা শিক্ষার্থীদের জন্য হবে একাধারে শিক্ষণীয় ও আনন্দদায়ক অভিজ্ঞতা।

আল তাযকিরাহ ইনস্টিটিউটের পরিচালক বলেন,
“আমরা চাই, অস্ট্রেলিয়ার প্রতিটি শিশু নবীজির (সা.) জীবন ও আদর্শ জানুক এবং তাঁর চরিত্র, দয়া ও ন্যায়পরায়ণতা থেকে শিক্ষা গ্রহণ করুক। এই প্রতিযোগিতা শুধু একটি কুইজ নয়, এটি নবীপ্রেম ও নৈতিক মূল্যবোধে অনুপ্রাণিত একটি প্রজন্ম গড়ার প্রচেষ্টা।”

তরুণদের অনুপ্রেরণা:
অস্ট্রেলিয়ার মুসলিম পরিবারগুলোর মধ্যে এই প্রতিযোগিতা ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে। অভিভাবকেরা মনে করছেন, এমন আয়োজন তরুণদের ধর্মীয় চেতনা, আদর্শ ও নৈতিকতা চর্চায় উৎসাহিত করবে।

সিডনির এক অভিভাবক বলেন,
“নবীজির (সা.) জীবনের আলোয় আমাদের সন্তানরা নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ হবে এই প্রতিযোগিতা সেই আলোকিত যাত্রারই সূচনা।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025