শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিধস বিজয় হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা ছিল। বিএনপিকে ঠেকানোর জন্য জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন অনেক পিছিয়ে গেছে। তবে নির্বাচন যখনই হোক, বিএনপির ভূমিধস বিজয় হবে।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক সচেতন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না যে, আওয়ামী লীগ ফিরে আসবে। খাপছাড়া মিছিল করলেই ফিরে আসে যাবে না। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে ধাবিত হবে। সময়ের কাছে তার জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশ এবং মহল ষড়যন্ত্র করছে। গণতন্ত্র ফিরে আসার আগপর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025