রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রেস ক্লাবের সামনে পুলিশের লাঠিপেটায় আহত ৩ শিক্ষক ঢামেকে

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকালে পুলিশের লাঠিপেটায় আহত শিক্ষকদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে মোহাম্মদ শফিকুল ইসলাম কাজল মাথায়, গণপতি হাওলাদার বাম পায়ে ও মো. আক্কাস আলী ডান পায়ের উরুতে আঘাত পান।

রোববার দুপুর ২টার দিকে পুলিশি হামলার এ ঘটনা ঘটে। পরে আহত তিনজনকে তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগের নিয়ে আসেন।

আহত গণপতি জানান, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে তারা মিছিল করছিলেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মিছিলের সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটায় অনেকে আহত হন। পরে সহকর্মীরা তাদের তিনজনকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।

গণপতি জানান, তার গ্রামের বাড়ি পিরোজপুরে। অন্য দুই আহতের মধ্যে শফিকুল কিশোরগঞ্জের কটিয়াদী ও আক্কাস চাঁদপুরের বাসিন্দা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025