রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ট্রাইব্যুনালে হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল ঠিক সেই সময়ে পেজে হামলা চালানো হয়, যা সাময়িকভাবে ডিসেবল করে দেয়। তবে পরে তাৎক্ষণিকভাবে পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীরা চায় না যে তাদের নিষ্ঠুরতার বর্ণনা ও তথ্য-প্রমাণ গোটা বিশ্ব জানুক। তাদের সহযোগীরাও এটি চায় না। এ কারণেই পেজে হামলা চালানো হয়েছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত পেজ উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারো প্রতি কোনো বিদ্বেষ নেই।

এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা পরবর্তী পর্যায়ে যুক্তি উপস্থাপন করবেন।

এরপর প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে।আদালত সূত্রে জানা গেছে, আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে এবং পরে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025