রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

ইসলামী আন্দোলনের মহাসচিব -পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবো

পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনি ভিত্তি নিশ্চিত করা যায়নি। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণে একমাত্র উপায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের লক্ষ্যে আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল হবে বলে ঘোষণা দেন মাওলানা ইউনুস আহমাদ।

তিনি আরও বলেন, আজ আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী। যে অশুভ রাজনীতির কারণে আবরারের মতো মেধাবী ছেলেকে জীবন দিতে হলো, সেই পুরোনো রাজনীতি যাতে আর কোনোদিন ফেরত না আসে তা নিশ্চিত করতে হবে।

এদিন ইসলামী আন্দোলনের বৈঠকে আবরার ফাহাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025