সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

‌‘হাসিনার সিদ্ধান্তের বিরোধীতা করায় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়’:শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আবরার ফাহাদ ইসলামিক নিয়মে জীবনযাপন করতেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন৷ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে মোংলা দিয়ে দেয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন তিনি। আর তাতেই তাকে তার সহপাঠীরা পিটিয়ে হত্যা করে।

মঙ্গলবার কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর আয়োজনে সিরাতপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাছান আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি নাজমুল হাছান, ডা. আব্দুল্লাহ খান, মনির হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025