রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে নির্বাচন বিলম্বের যেকোনো আশঙ্কা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘গুণ-মানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন কোনো চ্যালেঞ্জ নয়, বরং যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারাই চ্যালেঞ্জ। অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত, সরকারের প্রতি এ আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এ সময় সুবহে সাদিকের ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিল কিংবা দিল্লি ও ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে কোনো সংকট সৃষ্টি হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025