সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

যারা টালবাহানা করে ভোট ঠেকাতে চায়, তারাই দেশের বড় শত্রু: দুদু

বিভিন্ন টালবাহানা করে যারা ভোট ঠেকাতে চায় তারাই দেশের, গণতন্ত্রের ও স্বাধীনতার বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকবো। বাংলাদেশ থাকলে সব সমস্যার সমাধান হবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

দুদু বলেন, বাংলাদেশ তখনই বিপন্ন হবে যখন গণতান্ত্রিকভাবে জনগণসম্পৃক্ত একটি সরকারের অনুপস্থিত থাকবে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তী সরকারের দায়িত্ববোধ এক নয়।

দেশে গত সরকার জোর করে ১৫টি বছর তথাকথিত ভোটের নামে তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আকড়েছিল মন্তব্য করে তিনি বলেন, তারাই হচ্ছে বাংলাদেশের জন্য সব চেয়ে বিপজ্জনক শক্তি। শেখ হাসিনা নিজেকে গণ দুশমন ও গণশত্রু হিসেবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। এত বড় ফ্যাসিস্ট এত বড় গণহত্যাকারী এত বড় লুটপাটকারী বাংলাদেশে ৫৪ বছরে কখনো কেউ দেখেনি।

বিএনপির এই নেতা বলেন, যারা এই দেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি (হাসিনা) আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ এত বড় নির্দয়, নির্মম শক্তি হওয়া সত্ত্বেও চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে। বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারী সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের এবং তাদের বন্ধুদের আমাদের রুখতে হবে, ঠেকাতে হবে, সজাগ থাকতে হবে। আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025