রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

জ্ঞানভিত্তিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আযাদের

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় জ্ঞান ও ইনসাফের ভিত্তিতে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এবং আগামী প্রজন্মের জন্য উন্নত ও নিরাপদ মহেশখালী উপজেলা প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

শনিবার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বিজ্ঞান উৎসবে তিনি এ আহ্বান জানান।

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউরেকা শিক্ষা উৎসব সিজন-১ এ প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ আরো বলেন, মহেশখালী উপজেলা শুধু একটা দ্বীপ নয় এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহেশখালীকে নিয়ে পুরো দেশ নতুন করে স্বপ্ন দেখছে।

বাংলাদেশের জন্য এটি উন্নয়নের একটা হাব।তিনি বলেন, মহেশখালীকে ঘিরে সরকার নতুন নতুন পরিকল্পনা প্রনয়ণ ও গ্রহণ করছে। মহেশখালী উপজেলার মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হবে। হাজার হাজার কোটি টাকা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।

ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।তিনি আরও বলেন, এক সময়ে শিক্ষায় পিছিয়ে পড়া মহেশখালী উপজেলা এখন আগের মতো নেই। মহেশখালী, কুতুবদিয়ার সন্তানরা দেশের নেতৃত্ব দিচ্ছে।

হামিদুর রহমান আযাদ মহেশখালী-কুতুবদিয়ার উন্নয়নের কথা স্মরণ করিয়ে বলেন, যারা এতোদিন পারেনি তারা আর পারবে না।

যারা নিজের উন্নয়নের জন্য ব্যস্ত জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করার সময় তাদের নেই। তাই স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে সরকারের পরিবর্তন হয়েছে, নেতার ও পরিবারের সদস্যদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু মহেশখালী-কুতুবদিয়ার সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।মহেশখালীতে সর্বপ্রথম ইউরেকা শিক্ষা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিআইপি আব্দু শুকুর, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজর হক, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025