রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কুমিরকে সর্দির ভয় দেখাবেন না : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয়ভীতি, হুংকার ও হামলায় অভ্যস্ত। অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না।

কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই। কুমির পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কী?’শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বাঞ্ছারামপুর আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক দিয়ে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সামসুল হক সুমন।

চরমোনাই পীর বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে।

সারা বিশ্বে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। ফলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025