সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

‘‌সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়-এ কথা জানিয়ে রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয়, আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, এই সরকার জনগণের ওপর দায় চাপাতে চায়। এই দায় জনগণের নয়, সরকারের ।

রাশেদ খান বলেন, কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল হলে সেই দায় এই সরকার এবং তখনকার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটিকে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025