রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র সফরে হামলা নিয়ে ফখরুল বললেন, ‌‘এটা কোনো ব্যাপার না’

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা কোনো ব্যাপার না, আমরা এগুলো বড় মনে করি না। এটা অতীতে বাংলাদেশেও ঘটেছে, আওয়ামী লীগের একটা কালচার।’

শুক্রবার (৩ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর শেষে এদিন ঢাকা ফেরেন তিনি।মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশন সফর সঙ্গী হয়েছিলাম। সেখানে আমাদের যে দায়িত্ব, সেটি পালন করেছি এবং আমি মনে করি, বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছেছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এই সফর অবশ্যই সফল হয়েছে। ওখানে জাতিসংঘের প্রধান অধিবেশনের পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, সব বিষয়ই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। সামগ্রিকভাবে গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে তিন রাজনৈতিক দলের ৬ নেতা তার সফরসঙ্গী হন। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান ওরফে মোমেন (তিনি সফরের পূর্ব থেকে যুক্তরাষ্ট্রে ছিলেন) এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025