সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আমাদের শিল্পীদের ভেতর থেকেই পিকাসো-যামিনী রায় বের হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিল্পীদের ভেতর থেকে পিকাসো আর যামিনী রায় বের হয়ে আসবে। তাদেরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে, যেন মাঝপথে তারা ছুটে না যায়।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে বনানীর ঢাকা আর্ট গ্যালারিতে লবেলিয়া আর্ট এক্সিবিশন- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিন বিকেল ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, লবেলিয়া আর্ট এক্সিবিশনের পৃষ্ঠপোষক বেনজির আহমেদ টিটুসহ অনেকে।

অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, বিগত সময়ে ভারতের এক্সটেনশন হিসেবে এখানে সাহিত্য-সংস্কৃতির চর্চা হয়েছে। অথচ আমাদের হাজার বছরের ঐতিহ্য ও রক্ত দিয়ে সংস্কৃতি নির্মাণের ইতিহাস রয়েছে।

ভারতের প্রধান উপদেষ্টার একটি মূর্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, ওই মূর্তিকে অসুর হিসেবে দেখানো হয়েছে, যা অত্যন্ত নিম্ন রুচির।

চারুকলার অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান শিল্পকলা বিকাশে স্বাধীন চেতনা ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, লবেলিয়া আর্ট এক্সিবিশন নিয়মিত এরকম শিল্প প্রদর্শনীর আয়োজন করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025