রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

গাজা মুসলমানদের ঈমান এবং সংস্কৃতির অংশ: আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম বলেছেন, বিশ্বের বহু দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ, ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং সংস্কৃতি- মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রদীপ আছে।

শুক্রবার (৩ অক্টোবর) গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা মানবতা এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্যে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো। বাংলাদেশের একজন সাংবাদিক আলোকচিত্রী শহিদুল আলম এই মানবতার কর্মীদের ফ্লোটিলাতে আছে। আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীও আছে। আমরা মনে করি এই দুইজন বাংলাদেশকে উজ্জ্বল করেছে। আমাদের ঈমান আছে, আমাদের রক্ত আছে, প্রয়োজনে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি।

এ সময় সমাবেশের সভাপতি ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন জাগো নিউজকে বলেন, গাজায় এই নরকীয় হত্যাযজ্ঞের জন্য দালাল মুসলিম দেশগুলোরও দায় রয়েছে। এই বর্বর হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ হচ্ছে। মাত্র একটি মাত্র জাহাজ গাজা উপকূলে যাচ্ছে। অবিলম্বে মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025