সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

এনসিপিকে তবলা-হাঁসসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

শাপলা প্রতীক আর নয়, বরং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তবলা-হাঁসসহ ৫০টি প্রতীক থেকে নিজেদের মার্কা বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রাথমিক পর্যালোচনায় আবেদন গ্রহণযোগ্য হলেও প্রতীক নির্বাচনে সমস্যা তৈরি হয়।

আবেদনপত্রে প্রতীক হিসেবে প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হয়। পরে সংশোধিত আবেদনে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা প্রতীক দাবি করা হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী এসব প্রতীক তালিকাভুক্ত নয়। 

চিঠিতে আরো বলা হয়, নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হলে ৭ অক্টোবরের মধ্যে বরাদ্দ তালিকার বাইরে থাকা প্রতীকগুলোর মধ্যে একটি বেছে নিতে হবে।

 

যে প্রতীকগুলো থেকে বেছে নিতে বলা হয়েছে সেগুলো হলো—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস, হেলিকপ্টার।

ইসি কর্মকর্তারা জানান, এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চাইলে পরে আবার সংশোধিতভাবে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা প্রতীক দাবি করে। তবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার ১১৫ প্রতীকের তালিকায় শাপলা বা তার কোনো ধরন নেই।

এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া আরো ১৩টি দলের আবেদন পর্যালোচনায় রয়েছে। ” 

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শাপলা প্রতীক না পেলে আদায় করে নেবেন বলে এনসিপির একটি প্রতিনিধিদল যে হুমকি দিয়েছে, তা উড়িয়ে দেন। তিনি বলেন, “রাজনৈতিক নেতারা অনেক কিছু বলেন। এটা তাদের অধিকার। তবে আমরা আইন মোতাবেক কাজ করব।

এসবকে হুমকি হিসেবে দেখছি না। ”বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫২। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও পরবর্তীতে পাঁচটির নিবন্ধন বাতিল হয়। আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়েছে। ফলে মোট ৫৬টি প্রতীক ৫৬টি দলের জন্য নিবন্ধিত রয়েছে। বাকি প্রতীকগুলো নতুন দল বা স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025