রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

বুধবার (১ অক্টোবর) এক বাণীতে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা রোধে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন, ‌‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’

তারেক রহমান বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।’

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা। এ প্রসঙ্গে তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তাদের অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমিই তার বিরুদ্ধে লড়বো।’

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।’

তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে সারাদেশে দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

তারেক রহমান দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025