সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

শিবির সেক্রেটারি -ড. ইউনূস কার চাপে এমন বক্তব্য দিচ্ছেন, জাতি জানতে চায়

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আওয়ামী লীগ ইস্যুতে সাম্প্রতিক বক্তব্যে জাতির মনে প্রশ্ন জেগেছে তিনি কার চাপে এ ধরনের বক্তব্য দিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।’

এ প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার ফেসবুক পোস্টে লেখেন, ফ্যাসিবাদীদের ন্যক্কারজনক চেহারা জাতির সামনে প্রকাশিত হওয়ার পরেও আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বাসনের চিন্তা অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশ্ন রাখেন, ড. ইউনূস কার চাপে পড়ে এমন বক্তব্য দিচ্ছেন, তা জাতি জানতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চিন্তা এ মাটিতে আর সফল হবে না, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025