সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্যের সুযোগ থাকবে না: অধ্যাপক মুজিবুর রহমান

পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্যের সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, যারা মনোনয়ন বাণিজ্য করে তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করে। পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হলে প্রার্থীদেরও দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে। কোটি কোটি টাকা দিয়ে দলীয় মনোনয়ন কেনার কারণে প্রার্থীরা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীতে লিপ্ত হয়। যেসব দল মনোনয়ন বিক্রি করে তারাই দুর্নীতি, চাঁদাবাজির পথ তৈরি করে দেয়। জামায়াতে ইসলামী কোনো প্রার্থীর কাছে দলীয় মনোনয়ন বিক্রি করে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী তৃণমূল থেকে দলীয় সদস্যদের (রুকনদের) মতামত ও স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং সততা ও যোগ্যতা নিশ্চিত হয়ে প্রার্থী মনোনয়ন দেয়। যার কারণে জামায়াতে ইসলামীর প্রার্থীরা অন্যদের তুলনায় অধিক সৎ, যোগ্য এবং শতভাগ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তীর, তরবারি, বুলেটের জেহাদের (যুদ্ধ) মতোই, এবার ব্যালটযুদ্ধে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে। এই যুদ্ধ দেশবাসীকে সম্পৃক্ত করতে তৃণমূল পর্যায় থেকে জনগণের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। জনগণকে জামায়াতে ইসলামীর কর্মসূচি জানাতে হবে। জামায়াতে ইসলামী বৈষম্যহীন দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় জনগণের কাছে দলের এই বার্তা পৌঁছাতে হবে।

সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ডাকসু, জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের অভূতপূর্ব বিজয় পাড়ামহল্লায় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। এই বিজয়ে আধিপাত্যবাদীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। সব ষড়যন্ত্র জনগণ ভোটের মাধ্যমে রুখে দেবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025