মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

দেশের সব আয়নাঘর জাতির সামনে উন্মোচনের দাবি

দেশের সবগুলো আয়না ও গুম ঘর জাতির সামনে উন্মোচন করাসহ ছয় দফা দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে ভয়েস ইন ফোর্সড ডিসাপিয়ার্ড পার্সন (ভোয়েড) নামে একটি সংগঠন।

মানববন্ধনে বক্তৃতা দেন ভোয়েড সমন্বয়ক ইমরান হোসেন, আবদুল কাইয়ুম ও আলামিন। এ ছাড়াও গুম হওয়ার পর উদ্ধার ও বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা বক্তব্য দেন।

 

বক্তৃতায় ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ, গুমের ঘটনার বিচার, মিথ্যা মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।

মানববন্ধনে ২০১৮ সালে ঢাকার নতুন বাজার থেকে গুম হওয়া রেজাউল করিম অভিযোগ করে বলেন, তার বন্ধু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই ঘটনায় তাকেও গুম করা হয়। ১৩ দিন গুম করে রাখার পর জঙ্গি সাজিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।

বর্তমানে জামিনে আছেন তিনি। দেশে আর কোনো স্বৈরাচার যে আয়নাঘর, গুম নাটক করতে না পারে, তার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

গুমের শিকার কাইয়ুম হাওলাদারের অভিযোগ, মামলার সাক্ষী না হওয়ায় তাকে ৪ মাস গুম করে রাখা হয়। বরিশাল বিভাগে এভাবে ৫০ জন আছে, যারা গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন।

 

তাদের দেওয়া ছয় দফা হলো-গুম সেল, আয়না ঘরসহ সকল গুম সেল জাতির সামনে উন্মোচন এবং সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রবেশাধিকার নিশ্চিত করা। গুম, খুন ও গণহত্যায় জড়িত আওয়ামী নেতাকর্মীসহ সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। এসব নির্যাতনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সন্ত্রাস বিরোধী কালো আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025