মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ‘

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। এসময় ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান মির্জা আব্বাস।

 

তিনি বলেন, ‘দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না। ’

দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে। ’

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025