বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

জাকসু নির্বাচন দুই কেন্দ্রে ভোট গণনা বাকি, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ১৯ কেন্দ্রের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

তিনি জানান, ‘কাজী নজরুল ইসলাম হল ও রবীন্দ্রনাথ হলের ভোট গণনার কাজ চলছে। এ দুটি শেষ হলে ২১ কেন্দ্রের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হবে। হাতে গণনা করায় অনেক সময় লাগছে। দ্রুত ঘটনা শেষ করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

 

এদিকে দুপুরে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিনদিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এ নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেন ।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025