বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

মুক্তিযুদ্ধে শহীদদের কবর জিয়ারত করলেন সাদিক কায়েম-ফরহাদরা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর নেতারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া-মোনাজাত করেন তারা।

এসময় ডাকসু নেতারা জানান, ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়ম বলেন, যেভাবে জুলাই আন্দোলনে কাজ করেছেন সেভাবেই ঢাবি থেকে গণতান্ত্রিক বার্তা সর্বত্র পৌঁছে দিতে চান তারা।

তিনি বলেন, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করবে নতুন কমিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025