সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

নারী শিক্ষার্থীরা সব সংকটে পথ দেখিয়েছেন: ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সব সংকটে পথ দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এস এম ফরহাদ লেখেন, ‘শিক্ষার্থীদের প্রাণের ডাকসুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মব তৈরি করছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন- আপনাদের অপচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রী বোনেরা এত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছেন।’

তিনি আরও লেখেন, ‘স্বপ্নের এই ক্যাম্পাসকে গড়তে বোনেরা এভাবেই নেমে আসবেন। দিন শেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে, ইনশাআল্লাহ।’

এস এম ফরহাদ আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সংকটময় সময়ে যেমন নারী শিক্ষার্থীরা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, এবারও তার ব্যতিক্রম হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025