বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা সাইবার হামলার অভিযোগ এনেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয়পক্ষ তাদের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অভিযোগ আনেন।

সকালে ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হওয়ার খবর পাওয়া যায়। পরে একবার উদ্ধার করলেও দুপুরে পুনরায় তার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। একইভাবে প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অ্যাকাউন্টও ডিজেবল হয়। পরে যদিও সেগুলো ফেরত পাওয়া যায়।

এ ব্যাপারে ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, ‘আমার আইডিটিও লক করা হয়েছিল। পুনরুদ্ধার করতে পেরেছি। কতক্ষণের জন্য টিকতে পারবো জানি না। আবিদ ভাই- হামীমের আইডি ভেরিফায়েড ছিল। আমার আইডি ভেরিফায়েডও না। আমাদের এভাবে পরাজিত করা সম্ভব যদি কেউ ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাইবার অ্যাটাক আর চলমান সাইবার বুলিংয়ের জবাব দেবে।’

শিবির সমর্থিত ভিপিপ্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খানের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়া হয়েছে। পাশাপাশি শিবিরের মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও ডিজেবল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সাজ্জাদ হোসাইন বলেন, আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে।

এদিকে এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে সংবাদ সম্মেলন করবেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025