সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

চুয়েট শিক্ষার্থীরাও রাজপথে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন চলছে। এরই অংশ এবং সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরাও রাজপথে নেমে এসেছে।

বুধবার বিকালে নগরের দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ ও ‘ব্লকেড কর্মসূচি’ পালন করছেন। এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া, কোটা না মেধা, মেধা মেধা’, ‘২৪ এর বাংলায়, ডিপ্লোমা কোটার ঠাঁই নাই’, ‘জেগেছেরে জেগেছে, প্রকৌশল সমাজ জেগেছে’ শীর্ষক নানা স্লোগান দেন।

গত ২৫ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার পর প্রকৌশলী রোকনুজ্জামান রোকন নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের কক্ষে ডাক পান। সেখানে উপস্থিত ছিলেন ২০-২৫ জন প্রকৌশল ডিপ্লোমাধারী কর্মচারী-কর্মকর্তা। এ সময় তারা তারা রোকনকে ঘিরে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন।
 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025