সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

দক্ষিণ আফ্রিকা সফরে মাওঃ শাহাজাহান ও এহসানুল মাহবুব জুবায়ের

মু: আলী আকবর দক্ষিণ ব্যুরো প্রধান:

ইসলামিক ফোরাম অব আফ্রিকার ন্যাশনাল কনফারেন্স এ যোগ দিতে দক্ষিণ আফ্রিকায়  এসেছেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা’র উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শাহজাহান ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় জোহানেসবার্গের ওআর থাম্ব আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ইসলামিক ফোরাম অব আফ্রিকার নেতাকর্মীরা তাদের অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা’র সম্মানিত সভাপতি মো. মোশাররফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মেসবাহ উদ্দিন ফারুক, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ,

সহকারী সেক্রেটারি আলী আকবর, সহকারী সেক্রেটারী ও ঘাউটেং প্রভিন্স সভাপতি আবুল কাশেম, দাওয়াহ সম্পাদক শাহাদাত হোসেন, পাঠাগার সম্পাদক কাজী আব্দুল হান্নান, যুব ও ক্রিড়া সম্পাদক মো.শরীফ উদ্দিন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025