বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

মানুষ এখন পছন্দ মতো সরকার গঠন করতে চায় : টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে। বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে। দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে।

শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিশ্বের দরবারে যাকে বলে নিশিরাতের ভোট ডাকাত সরকার।বুধবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, আজকে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে।

এখন মানুষ তার পছন্দমতো সরকার গঠন করতে চায়। তারা আমাদের অসংখ্য নেতাকে গুম ও হত্যা করেছে। আমাদের নেত্রীকে ৬ বছর জেলে নির্যাতন করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।
এর আগে, শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম খান ঝলক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025