বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

গণঅভ্যুত্থানের নেতাদের খলনায়ক বানানোর চেষ্টা চলছে: ব্যারিস্টার ফুয়াদ

নতুন বয়ানে গণঅভ্যুত্থানের নেতাদের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জাতীয় যুব সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। একজনকে আরেকজনের পক্ষে-বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, নতুন বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নতুন বয়ানে গণঅভ্যুত্থানের নেতাদের খলনায়ক করার চেষ্টা করা হচ্ছে। এই বয়ান হচ্ছে নতুন বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান। এই রাজনীতি থেকে তরুণ এবং যুবকদের সাবধান হতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে, আমার দেশ কীভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তির লড়াই, আত্মমর্যাদার সাপেক্ষে। সে লড়াইয়ে তরুণদের, যুবকদের বুঝতে হবে এই লড়াইয়ে কারা আমাদের শত্রু। কারা আমাদের সময়ের ঘসেটি বেগম এবং কারা মীর জাফর। কারা সীমান্ত বিক্রি করে দিচ্ছে, কারা আমার দেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, এসব শত্রুর মধ্যে রাজনীতিবিদ আছেন, এর মধ্যে আছেন সশস্ত্র বাহিনীর কিছু সদস্য। যুবকদের বুঝতে হবে, সেসব মীর জাফরদের এক্সপোজ করাই আজকের ইশতেহার হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025