বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোট চায় কিছু রাজনৈতিক দল : মেজর হাফিজ

জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মেজর হাফিজ উদ্দিন বলেন, আজব আজব থিওরি দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোন কারণ নেই। এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তির নির্বাচন।

নির্বাচনকে বিলম্বিত করতে দলগুলো পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে।হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। সংবিধানসহ অন্যান্য বিষয় সংস্কার করবে নির্বাচিত সরকার।

গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত দেখতে চাই। সরকারের অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত হয়েছে বিএনপি।আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025