বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

সংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি: নজরুল

সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দিবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, আমরা আজ নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছি।

তারা এই মুহূর্তে কি করছে এবং জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কি এই বিষয়গুলো নিয়ে আমরা মতবিনিময় করেছি। আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছে যে তারা কবে কি করবেন। এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করেছেন। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হাল নাগাদকরণ।
 

তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ ভোটার আছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের আগে তালিকাভুক্ত করা হয়নি। তারা বাদ পড়ে গিয়েছিল। তবে এর মধ্যে আবার ১৫ লাখ ভোটার বাদ পড়ে যাবে কারণ তারা মারা গিয়েছে। অর্থাৎ নতুন করে ১৫ লাখ ভোটার যুক্ত হচ্ছেন।

 

এখন নির্বাচনের বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী আপনারা জানেন একটা সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এটা আইন। তবে এই আইন অনুযায়ী এখন দেশ চলছে না। তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন করতে হবে। যদি মে ও জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে। তাহলে কারো কোন প্রাসঙ্গিক সমস্যা থাকলে সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা উচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025