মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’ ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ২২৩ টাকা বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেই গ্রেফতার: স্বরাষ্ট্র সচিব

দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ‘ডেভিল হান্ট অপারেশন’র আওতায় এনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, দেশের পরিস্থিতি অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে।

এটা একটা পুলিশ অ্যাকশন। 

তিনি বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়, সেখানে পরাজিত শক্তিকে রাখে না। আমরা সেটা করিনি, এতটা অমানবিক হইনি। প্রতিটা অপারেশনের একটা নাম থাকে।

তাদের পুলিশের যে ক্ষমতা তাদেরও সেটা। 

স্বরাষ্ট্র সচিব বলেন, ১১ ফেব্রুয়ারি মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগ নিয়ে কর্মশালা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025