মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

রাজনৈতিক প্রভাব দেশের সব প্রতিষ্ঠানকে নষ্ট করেছে : সিইসি

রাজনৈতিক প্রভাব দেশের সব প্রতিষ্ঠানকে নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অসুবিধা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। নয়তো আগের অবস্থায় ফিরে যাবে। ’ 

রবিবার দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন-আরএফইডি’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, ‘সব জায়গায় মতদ্বৈধতা থাকবে।

ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না।
তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। সমালোচনা হলে ধরে নিতে হবে ঘাটতি বা সমস্যা রয়েছে, যা শুধরে নিতে হবে। ’ 

তিনি বলেন, ‘সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়ে দিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে।

একজন একটা কথা বললো আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে না হয়। ’ 

সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পার্ট উল্লেখ করে সিইসি বলেন, ‘সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারবো। ’ নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না দাবি করে নাসির উদ্দিন বলেন, ‘কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025