শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

বিএসএফের মারধরে বাংলাদেশি কৃষকের মৃত্যুতে জামায়াতের নিন্দা

বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে অন্যায়ভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এক বিবৃতিতে গতকাল শনিবার এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে গত ৭ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশি কৃষক বারিকুল ইসলাম নিজ জমিতে সেচ দিতে গেলে বিএসএফ তাকে অন্যায়ভাবে আটক করে পিটিয়ে হত্যা করেছে। আমরা বিএসএফের এ উসকানিমূলক ও আক্রমণাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার পরে ওই এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় বিএসএফ প্রায়ই বাংলাদেশ সীমান্তে এভাবে বাংলাদেশিদের হত্যা করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশবাসী মনে করে, এ ঘটনায় বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত। ‘ 

‌বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি নিরপরাধ লোকদের অন্যায়ভাবে ধরে নিয়ে হত্যার মতো ঘৃণ্য উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সীমান্ত এলাকার কৃষকসহ সব শ্রেণিপেশার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি,’- বলা হয় বিবৃতিতে। 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025