বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে, তবে ঐক্যের কোনো বিকল্প নেই।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, যারা মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে। কিন্তু এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কথায় কথায় অন্যের সমালোচনা করা এক জিনিস, তবে সমালোচনার আগে নিজের মুখ আয়নায় দেখা উচিত। নিজেদের গঠনমূলক সমালোচনা না করলে ঐক্য টিকবে না।

ডা. জাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন বানচালের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের বিজয় অবশ্যম্ভাবী।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025