শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন : স্বরাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।

রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।

যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম। পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে। ’ 

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025