বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। সেইসঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

শনিবার সকাল ১১টায় পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার সময় তিনি এ মন্তব্য করেন। নয় বছর পর জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দুই দিনের সফরে কক্সবাজার গিয়ে সালাহউদ্দিন আহমেদ অংশ নেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। দুপুরে পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এরপর তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন। শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ খেলা শুরু হয়। বিকালে তিনি পেকুয়ার মগনামায় আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনা করেন এবং সুধী সমাবেশে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025