বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

দেশকে অস্থিতিশীল স্বৈরাচারের দোসররা উস্কানি দিচ্ছে : জামায়াত আমির

পতিত স্বৈরাচারের দোসররা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের উস্কানির কারণে যত ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে তার সমস্ত দায় উস্কানিদাতাদেরই নিতে হবে। ’

শুক্রবার নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘চাঁদাবাজ আর দখলদারদের নির্মূল করা না গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে।

‘ 

জনসভায় নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার কোথায়? অহংকার ভালো জিনিস নয়। দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। আজ সেই গডফাদার কোথায় আছেন। নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্টে আছেন।

নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রেখেছিল। ’ 

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ ১৮ কোটি ফুলের বাগান। এই দেশে কে কোন ধর্মের তা বিবেচ্য নয়। সব ধর্মের মানুষ বাংলাদেশে গর্বিত নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025